Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

নাগরিকত্ব পাওয়া নিয়ে সুখবর দিল কানাডা

admin • 16 Dec 2023, 11:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নাগরিকত্ব পাওয়া নিয়ে সুখবর দিল কানাডা

কানাডায় বসবাসকারী অনথিভূক্ত অভিবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। কানাডায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে দেশটি।

 

কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার শুক্রবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের

 

তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে প্রতি বছর ৫ লাখ অভিবাসীকে আনার পরিকল্পনা করেছে কানাডা। সে অনুযায়ী তার দেশে বসবাসরত অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে।

 

অভিবাসন কানাডার অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। অধিকহারে অভিবাসী আসায় সাম্প্রতিক সময়ে দেশটির জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

 

মন্ত্রী আরও বলেন, বর্তমানে কানাডায় ৩ থেকে ৬ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। এসব অভিবাসী নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন। তবে সব অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে দেওয়া হবে না। যারা সাম্প্রতিক সময়ে কানাডায় গেছেন তারা নাগরিকত্বের আবেদনের সুযোগ পাবেন না।

 

আগামী বসন্তে মন্ত্রীসভায় এ ব্যাপারে একটি প্রস্তাব উত্থাপন করবেন বলে জানিয়েছেন অভিবাসনমন্ত্রী মার্ক মিলার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।