Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে আগুন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে আগুন

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের বাসভবন এবং বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৩১ মে) বিকেল পৌনে ৫টায় সদর উপজেলার চিনিশপুরের বাসভবনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

বুধবার (৩১ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে, নরসিংদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে দুর্বৃত্তরা খায়রুল কবির খোকনের বাড়ির ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় ভয়ে বাড়ির কেয়ারটেকার জাকির পালিয়ে গেলে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে বাড়িটির দ্বিতীয় তলায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী জানান, ফায়ার সার্ভিসের ৩০ মিনিটের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে এসেছে। আমরা বাড়িতে প্রবেশের সময় দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পেয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।