Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নরসিংদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

admin • 01 Sep 2024, 09:44 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নরসিংদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

লিজন মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল শাহি ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।

 

নিহত লিজন মোল্লা বাসইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎসজীবী লীগের কার্যকরী সদস্য ছিলেন।

 

স্থানীয়রা জানায়, বাসাইল এলাকায় ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে বের হন লিজন মোল্লা। এসময় ঈদগাহ মাঠের কাছে পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে তাকে ছুরিকাঘাতে গুরুত্বর আহত করে।

 

পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।