Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

নদীতে লাফ দিয়েও বাবাকে খুঁজে পেল না ছেলে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নদীতে লাফ দিয়েও বাবাকে খুঁজে পেল না ছেলে

নওগাঁয় প্রতিমা বিসর্জনের দিন চিত্তরঞ্জন চক্রবর্তী নামে ৬২ বছরের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) ছোট যমুনা নদীতে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

 

শহরের দহের ঘাট নামক এলাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করছেন। নিখোঁজ চিত্তরঞ্জন পার নওগাঁ এলাকার একটি স্কুল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

 

রাত পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ চিত্তরঞ্জনের আত্মীয় মানিক কুমার সাহা।

 

মানিক কুমার সাহা বলেন, চিত্তরঞ্জন আমার মেসো হয়। রোববার তিনি শহরের আলুপট্টি এলকার পার-নওগাঁ বারোয়ারী সার্বজনীন পূজামণ্ডপের নৌকায় ছিলেন। সন্ধ্যার দিকে চলন্ত নৌকা থেকে হঠাৎ নদীতে পড়ে যান তিনি। দেখতে পেয়ে তার ছেলে গৌড় চক্রবর্তী বাবাকে উদ্ধারে নদীতে লাফ দেন। কিন্তু খুঁজে পাননি। তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারের চেষ্টা করছেন।

নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, তাকে উদ্ধারের জন্য আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। পাশাপাশি রাজশাহী থেকে একটি ডুবুরি দল এসে তাকে খোঁজার চেষ্টা করবেন।

আসিফ/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।