Sunday, 25 October 2026
শিরোনাম
অবকাশকালীন ছুটি শেষে আজ খুলছে দেশের সর্বোচ্চ আদালত ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেড় দশক ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করছেন ৮৫ বছরের আইনজীবী সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক
এক্সক্লসিভ

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৫০টি গাড়ি ও চালক প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

 

অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাজমুল হুসেইন খাঁন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা মতে নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য এই সব যানবাহন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

বরাদ্দকৃত ৫০টি যানবাহনের মধ্যে ৩০টি ‘ক্যামরি’ ও ২০টি ‘ল্যান্সার’ মডেলের গাড়ি রয়েছে। প্রতিটি গাড়ির সঙ্গে একজন করে চালক নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের নাম ও মোবাইল নম্বর সংশ্লিষ্ট দপ্তরে তালিকাভুক্ত করা হয়েছে।

সরকারি আদেশ অনুযায়ী, সব গাড়ি চালককে আজ সকালের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকার গঠন ও রাষ্ট্রাচার অধিশাখা’র উপ-সচিবের নিকট রিপোর্ট করার জন্য বলা হয়েছে।

এই আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।