Sunday, 1 November 2026
শিরোনাম
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন সন্তান ও সংসার সামলে দীর্ঘ ১৫ বছর পর জিপিএ-৫ পেলেন ​জয়পুরহাটের রীতি সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত
এক্সক্লসিভ

নতুন প্রজন্ম সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব খুঁজছে : জামায়াত আমির

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নতুন প্রজন্ম সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব খুঁজছে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি করতে হলে রাজকীয় মানসিকতা প্রয়োজন। যারা নিজের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করছেন, তাদের রাজনীতি ছেড়ে দেয়া উচিত।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় কৃষিবিদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

 

ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি হলো দেশ ও মানুষের সেবার জায়গা। কিন্তু যারা রাজনীতিকে ব্যক্তিগত আখের গোছানোর মাধ্যম হিসেবে দেখেন, তাদের জন্য রাজনীতিতে জায়গা নেই। তরুণ প্রজন্ম এমন রাজনীতিবিদদের প্রত্যাখ্যান করেছে।

 

তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর দেখা যাচ্ছে, অনেকে নিজেদের স্বার্থে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের বলছি, দেশের মানুষ আপনাদের আর চায় না। নতুন প্রজন্ম সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব খুঁজছে।  

 

এসমত পতিত আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা (আ.লীগ) ক্ষমতায় থেকে মেধার জেনোসাইড ঘটিয়েছে। সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেশকে খুন, গুম ও ধর্ষণের চারণভূমিতে পরিণত করেছে। উন্নয়নের নামে জাতিকে ধোঁকা দেয়া হয়েছে বলেও অভিযোগ আনেন তিনি।

 

আয়নাঘরের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, আমাকেও স্বৈরাচার সরকারের সময়ে দুই ঘণ্টা আয়নাঘরে রাখা হয়েছিল। সেখানে অনেক গুম হওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা হয়েছিল। তারা জানত না তাদের পরিবার বেঁচে আছে কি না।

 

এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশের (এএফবি) সভাপতি ড. এটিএম মাহবুব ই ইলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব কৃষিবিদি মুহাম্মদ মাসউদ, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মোশাররফ হোসেন, অর্থনীতিবিদ ও গবেষক ড. মুহাম্মদ মিজানুর রহমানসহ আরও অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।