Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। তার পদত্যাগের পর দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ শূন্য হয়।

 

এই দুই মন্ত্রণালয় থেকে শুধু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

 

এছাড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা পরিচালনা করবেন। নতুন এই মন্ত্রণালয় নিয়ে প্রধান উপদেষ্টা এখন ৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

 

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের তিন তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম যুক্ত হয়েছিলেন। নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে সম্প্রতি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।