Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

আগামী মঙ্গলবার রাজধানীর মহানগর দক্ষিণের প্রত্যেক থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

আজ রোববার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আব্দুস সালাম বলেন, আজ সারাদেশে ভীতি সঞ্চার করা হচ্ছে।

কেউ কথা বলতে পারবে না। সবাই ভয়ে আছে। এসব কারণে মানুষের মধ্যে আজ হতাশা বিরাজ করছে। আমরা কোন সমাজে আছি, সব অধিকার থেকে আমরা বঞ্চিত। তাদের বানানো সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে! দেশটা কি মগেরমুলুকে পরিণত হয়েছে? সরকারকে পদত্যাগ করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আরও বলেন, বিএনপির অধিকাংশ নেতারা জামিনে থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে। বিএনপি কি নিষিদ্ধ দল? আওয়ামী লীগ ক্যাসিনো যুবলীগের মাধ্যমে বিএনপিকে দমন করতে চেয়েছিল। তাদের সোনার ছেলেরা সারাদেশে সন্ত্রাস সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, আজকে দেশে গণতন্ত্র, আইনের শাসন আছে? থাকলে মজনু, রবিনসহ বিরোধী নেতারা জেলে থাকত না। জেল থেকে মুক্তি পেলে আবার কারাগারের গেটে আটক করা হচ্ছে।

আব্দুস সালাম বলেন, আজ কি কারণে রবিনকে ঘেরাও করে আটক করা হলো? এর জবাব কে দেবে?

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, সিকান্দার কাদের, হাজী মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাপ্পা সিকদার, ছাত্রদল দক্ষিণের সদস্যসচিব নিয়াজ মাহমুদ নিলয়, শ্রমিক দল দক্ষিণের আউয়াল আকন্দ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।