নওগাঁয় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপর) সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে তাদের মনোনয়নপত্রে বেশ কিছু ত্রুটির কারণে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা।
রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা জানান, নওগাঁ-৫ আসনে এনপিপ থেকে মনোনয়ন জমা দেন খন্দকার আমিনুর রহমান। কিন্তু তার হলফনামায় তার নিজস্ব সাক্ষ্য ছিল না। পাশাপাশি এক শতাংশ ভোটারেরও সত্যতা মেলেনি। এজন্য তার মনোনয়নটি বৈধতা পায়নি।
ঠিক একইভাবে নওগাঁ-৩ আসনে স্বপন কুমার দাস ও নওগাঁ-৬ এ ইনতেখার আলমও একই ভুল করেছেন। তারাও তাদের নিজ নিজ হলফনাময় স্বাক্ষর করেননি। পাশাপাশি তাদেরও এক শতাংশ ভোটার স্বাক্ষরে গরমিল ছিল। এসব কারণে তাদের মনোনয়নপত্রটি ও বাতিল ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে আগামী ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে ইনতেখার আলম জানান, মনোনয়ন ফিরে পেতে তারা আপিল করবেন কিনা সে বিষয়ে সাংবাদিকদের পরে জানানো হবে।





