Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যা মামলার তিন আসামি কারাগারে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যা মামলার তিন আসামি কারাগারে

কুষ্টিয়ার দৌলতপুরে যুবক বুশকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা মামলায় এপর্যন্ত ৩ আসামি গ্রেপ্তার হয়েছে। আলোচিত এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন জানান, এজাহারে থাকা আসামিদের মধ্যে গোলাম আলী, মিঠুন আলী ও লাল মুহম্মদকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান তিনি।

 

এর আগে, খুন হওয়া আরিফুল ইসলাম বুশের ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় ৬ জনের নাম পরিচয় সহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

গেলো ৩ জুলাই বুধবার দিনগত রাতে বাড়ি থেকে ডেকে এনে আরিফুল ইসলাম বুশকে তার প্রতিবেশী গোলাম আলীর বাড়িতে গাছে বেঁধে মারা হয়। সকালের দিকে তাঁর মৃত্যু হলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় হত্যাকাণ্ডের জোর বিচার দাবি উঠেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।