Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝপদ্মায় আটকা ৬ ফেরি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝপদ্মায় আটকা ৬ ফেরি

ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে।

 

মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে এসব নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

 

জানা যায়, সন্ধ্যার পর থেকে কুয়াশা বাড়তে থাকে তিন নৌরুটে। রাত দুইটার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে রাত দুইটা থেকে তিন নৌরুটেই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝনদীতে আটকে পড়ে ছোট-বড় ছয়টি ফেরি। এর ফলে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

 

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। ফলে রাত দুইটা থেকে দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এতে মাঝপদ্মায় ছোট-বড় ৬টি ফেরি আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

 

এদিকে ফেরি বন্ধ থাকায় তিন নৌরুটের পাড়ে আটকে পড়েছে অনেক বাস ও পণ্যবাহী গাড়ি। শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব যাত্রীদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।