ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাত দেড়টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার পর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের পদ্মা নদীর অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। গভীর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে মার্কিং পয়েন্ট ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টার দিকে নৌরুটটিতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।





