Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
এক্সক্লসিভ

‌দৌলত‌দিয়ায় ৪৬ হাজারে বি‌ক্রি একটি ‘ঢাই’ মা‌ছ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
‌দৌলত‌দিয়ায় ৪৬ হাজারে বি‌ক্রি একটি ‘ঢাই’ মা‌ছ
রাজবাড়ীর ‌গোয়াল‌ন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী‌তে ধরা পড়া ১১ কে‌জি ওজ‌নের একটি ঢাই মাছ বিক্রি হ‌য়েছে ৪৬ হাজার ২০০ টাকায়। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকা‌লে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছ‌টি ৪ হাজার ২০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে নেন।   এর আগে, ভো‌ররা‌তে দৌলতদিয়ার চরক‌র্ণেশনার পদ্মা নদী থে‌কে জে‌লে ক‌বির হলদা‌রের জা‌লে মাছ‌টি ধরা প‌রে। এরপর তিনি সেটি দৌলতদিয়া ৫ নম্বর ফে‌রি ঘা‌টের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কা‌ছে ৪ হাজার টাকা কে‌জি দ‌রে মোট ৪৬ হাজার ৪০০ টাকায় বিক্রি ক‌রেন। এ সময় মাছ‌টি দেখ‌তে ভিড় জমান স্থানীয়রা।   শাজাহান শেখ ব‌লেন, গত ১১ সে‌প্টেম্বর ২২ কে‌জির এক‌টি ঢাই মাছ ১ লক্ষ ৪ হাজার টাকায় কিনে বি‌ক্রি ক‌রেছি। আজ আবার ১১‌ কে‌জির এক‌টি ৪৪ হাজার টাকায় কি‌নে, মোবাইল ফো‌নে যোগা‌যোগ ক‌রে, কে‌জি‌তে ২০০ টাকা লা‌ভে ৪৬ হাজার ২০০ টাকায় খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী‌র কাছে বি‌ক্রি ক‌রে পা‌ঠি‌য়ে দি‌য়েছি। ঢাই মাছ খুবই সুস্বাদু, যার কার‌ণে দাম একটু বে‌শি বলেও জানান তিনি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।