Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই :জ্বালানি বিভাগের মুখপাত্র

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই :জ্বালানি বিভাগের মুখপাত্র

সরকারের পক্ষ থেকে আবারও জোর দিয়ে বলা হয়েছে, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। মূলত, প্যানিক বায়িং (আতঙ্কে অতিরিক্ত কেনা) এবং অবৈধ মজুত প্রবণতার কারণে বাজারে কিছুটা প্রভাব পড়েছে।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব ও মুখপাত্র মুনির হোসেন চৌধুরী সাংবাদিকদের এমন তথ্য দেন।

এ সময় মুনির হোসের চৌধুরী বলেন, অবৈধ মজুত রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সরকার। গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অভিযানে প্রায় ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছে। বর্তমানে দেশে দৈনিক ১২০০ মেট্রিক টন পেট্রোল এবং ১৪০০ মেট্রিক টন ডিজেলের চাহিদা থাকলেও সরবরাহে কোনো ঘাটতি নেই।

 

জ্বালানি বিভাগের এ মুখপাত্র জানান, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির জন্য অপরিশোধিত তেল নিয়ে নতুন জাহাজ আসছে। যা মজুত ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

সারাদেশে কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানালেন তিনি। এদিকে, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের চিঠির জবাবের অপেক্ষায় আছে সরকার, এমনটা জানান মুনির হোসেন চৌধুরী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।