Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে করোনার সংক্রমণ বাড়ছে, জনসমাগমে মাস্ক পরার নির্দেশনা

admin • 07 Jun 2025, 12:04 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেশে করোনার সংক্রমণ বাড়ছে, জনসমাগমে মাস্ক পরার নির্দেশনা

দেশে আবারও করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক না হলেও জরুরি হয়ে উঠেছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

 

শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় সবাইকে সচেতনভাবে মাস্ক ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। বয়স্ক ও অসুস্থদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।”

 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়োপযোগী এই সতর্কবার্তা উপেক্ষা করার সুযোগ নেই। তারা ব্যক্তিগত সচেতনতায় গুরুত্বারোপ করে বলেন, মাস্ক ব্যবহারের পাশাপাশি হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলাই এখন সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

 

সরকারি তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলায় নতুন করে আবারও শনাক্ত হচ্ছে কোভিড-১৯ আক্রান্ত রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল (৫ জুন) দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।