Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে কত টন পেট্রোল-ডিজেল-অকটেন মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ

admin • 31 Mar 2026, 02:46 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেশে কত টন পেট্রোল-ডিজেল-অকটেন মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ

বর্তমানে দেশে পেট্রোল-ডিজেল-অকটেনের মজুত কত আছে তা জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন পেট্রোল, ডিজেল, অকেটেন ও জেট ফুয়েল মজুত রয়েছে।

এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন ডিজেল, ৭ হাজার ৯৪০ অকটেন, ১১ হাজার ৪৩১ টন পেট্রোল ও জেট ফুয়েল মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন, বলেন তিনি।

মনির হোসেন বলেন, ২০২৫ সালের এপ্রিল মাসেও যতটুকু জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে চলতি বছরের এপ্রিল মাসেও একই পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হবে। তো সেই হিসেবে এপ্রিলেও কোনো জ্বালানি তেলেও সংকট হবে না।

তিনি বলেন, ডিজেলের কোনো সংকট নেই। সীমান্তে ডিজেলের পাচার রোধে কড়া নজরদারি জোরদার করা হয়েছে। জ্বালানি বিক্রিতে একটি অ্যাপ তৈরি করছে সরকার। সপ্তাহখানেকের মধ্যে সেটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম নিয়ে আজ সন্ধ্যার মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে।

ডিপো থেকে পাম্পে তেল কম সরবরাহ বা তেল দেয়া হচ্ছে না—এমন কোনো অভিযোগ পাইনি উল্লেখ করে জ্বালানির যুগ্ম সচিব বলেন, সোমবার সারা দেশে অভিযানে অবৈধভাবে মজুত করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার। সবমিলিয়ে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

মনির হোসেন চৌধুরী আরও বলেন, দেশে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ যে পরিমাণ সরবরাহ পাওয়ার কথা ছিল, তা পাওয়া গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।