Sunday, 1 November 2026
শিরোনাম
ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
এক্সক্লসিভ

দেশে এক মাসে ডেঙ্গুতে ৪শ মৃত্যু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দেশে এক মাসে ডেঙ্গুতে ৪শ মৃত্যু

কোনোদিন ১২ জন, কোনোদিন ১৪ তো কোনোদিন ১৬ বা ১৮। এভাবে প্রতিদিন বাড়ছে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো তথ্য অনুযায়ী ডেঙ্গুতে মৃত্যু গতকাল ১ হাজার ছাড়িয়েছে দেশে।

এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। তার আগের মাস আগস্টে মৃত্যু হয়েছে ৩৪২ জনের। এ ছাড়া জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন, জুন মাসে ৩৪ জন, জুলাই মাসে ২০৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

স্বাস্থ্য অধিদপ্তর গতকাল যে তথ্য দিয়েছে সেখানে বলা হয়েছে— ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৮৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৫৩ জন।

 

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১২০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

 

সরকার থেকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হয় প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি বলে ধারণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।