Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

admin • 13 Jul 2025, 09:04 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ১১ জেলার উপর দিয়ে ৬০ কিমি বেড়ে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এতথ্য জানিয়েছে।

 
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেড়ে দমকা হওয়া অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  
এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।  
সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  
ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমে যেতে পারে।  
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল ৯৫ শতাংশ। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।  

গত ২৪ ঘণ্টায় ১৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।