Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
এক্সক্লসিভ

দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনগত সহায়তা প্রদান বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

আইনমন্ত্রী জানান, দেশের আইনে যে প্রক্রিয়া রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসামাত্রই সেই আইনি ব্যবস্থায় তাকে গ্রেপ্তার করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’-এর সাম্প্রতিক প্রতিবেদনটি সরকার গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে এবং তা খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

এ ছাড়া সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, আগামী ৬০ দিনের মধ্যে নিয়মিত অধিবেশনের সময় আসছে। ফলে আপাতত বিশেষ অধিবেশনের প্রয়োজন না থাকলেও সরকার প্রয়োজন মনে করলে আগামী আগস্টে অধিবেশন আহ্বান করতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।