Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ

দেশের ভূখণ্ডের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়বে বাংলাবান্ধায়

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দেশের ভূখণ্ডের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়বে বাংলাবান্ধায়

বাংলাদেশের ভূখণ্ডের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উড়বে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এই ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণ কাজের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী।

 

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মধ্যখানে নির্মিত হচ্ছে এই ফ্ল্যাগ স্ট্যান্ডটি। আধুনিক প্রযুক্তির সহায়তায় এখানে দিন-রাত ২৪ ঘণ্টা বাংলাদেশের জাতীয় পতাকা উড়বে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বাংলাবান্ধা বাংলাদেশের প্রবেশদ্বার। ভারতের প্রান্তে যেমন সার্বক্ষণিক তাদের জাতীয় পতাকা উড়তে দেখা যায়, ঠিক তেমনিভাবে আমাদের তরুণ প্রজন্মের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উত্তোলনের। এই দাবির পরিপ্রেক্ষিতেই আজ এই উদ্যোগ নেয়া হয়েছে।’

 

প্রায় ১৪০ ফুট উচ্চতার এই ফ্ল্যাগ স্ট্যান্ড হবে দেশের মধ্যে সবচেয়ে উঁচু। একইসঙ্গে বাংলাবান্ধা জিরোপয়েন্ট এলাকায় ফ্ল্যাগ স্ট্যান্ড, গেইট ও সৌন্দর্য বর্ধনের কাজেরও উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের আশা, আগামী ২০ দিনের মধ্যেই পুরো কাজ সম্পন্ন হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।