Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

দেশের উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না: প্রধানমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
দেশের উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না। আবারও সেই আগুনে পোড়ানো খেলা শুরু হয়েছে। যারা আগুন দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সভায় তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, দেশ অস্থিতিশীল করার জন্য পোশাক শ্রমিকদের রাস্তায় নামানো হয়েছে। বিএনপি-জামায়াত তো গণতন্ত্র বিশ্বাস করে না। এদের প্রতি আমার ঘৃণা ছাড়া আর কিছু না।

 

তিনি বলেন, আমাদের সরকারকে উৎখাত করতে হবে, পদত্যাগ করতে হবে। কি কারণে, আমরা তো বিএনপির উপর গ্রেনেড নিক্ষেপ করিনি। আমরা মানুষ মেরে উল্লাস করে আন্দোলন করিনি।

 

তিনি আরও বলেন, বিএনপি আগুন দিয়ে মানুষ হত্যা করবে। পুলিশকে ফেলে দিয়ে কি নির্মমভাবে হত্যা করেছে। হাসপাতালের ভিতরে ঢুকে পুলিশকে পিটানো, হাসপাতাল পোড়ানো। যারা এভাবে মানুষের উপর হামলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা মানুষকে বিনা মূল্যে ঘর দিচ্ছি। মানুষের ঘরে খাবার পৌছে দেয়ার ব্যবস্থা করছি।

 

প্রধানমন্ত্রী বলেন, অনেক জরিপে দেখা গেছে দেশের ৭০ শতাংশ মানুষের আওয়ামী লীগের উপর আস্থা আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।