পঞ্চগড়ের দেবীগঞ্জে হিরোইন সহ মোঃ আপন ইসলাম (১৭) নামে এক কিশোর মাদকসেবীকে গ্ৰেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক সুমন পালের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল।
অভিযানে ২.৫২ গ্ৰাম হিরোইন, পাঁচ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজা মোঃ আপন ইসলাম নামে এক কিশোরকে গ্ৰেপ্তার করা হয়।
মোঃ আপন ইসলাম চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার মোঃ নুর ইসলামের ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক।
কিশোর মাদকসেবী গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানায়, "এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আদালতে হাজির করা হবে।"





