Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবীগঞ্জে সূর্যের দেখা মিললেও তীব্রতা কমেনি শীতের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে সূর্যের দেখা মিললেও তীব্রতা কমেনি শীতের

উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই দিন পর বেলা ১২ টায় সূর্যের দেখা মিললেও তীব্রতা কমেনি শীতের। গত কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। রাতে বইছে হিমেল বাতাস, টুপটাপ ঝরছে কুয়াশা। তাপমাত্রা বিরাজ করছে ১০. ৭ ডিগ্রি সেলসিয়াস। অব্যাহত এই শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ১০.৭ ডিগ্ৰী তাপমাত্রা রেকর্ড করে। বাতাসের আর্দ্রতা ছিলো ১০০ শতাংশ।

এর আগে, সোমবার একই সময়ে এখানে রেকর্ড হয়েছিলো ১১. ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, ঘন কুয়াশা ও হিমেল বাতাসের প্রকোপে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। শীত উপেক্ষা করেই শিক্ষার্থীরা নতুন বই হাতে ছুটছে স্কুলের দিকে। দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া মানুষ। হাঁড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে রাখতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, "আকাশের উপরিভাগে ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।