Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

দেবীগঞ্জে সরকারি কাজে বাধা ও কর্মচারীকে মারধরের ঘটনায় মামলা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে সরকারি কাজে বাধা ও কর্মচারীকে মারধরের ঘটনায় মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি কর্মচারীকে মারধরের ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দেবীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুক্তার হোসেন বাদী হয়ে ছয়জনের নাম ও অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার নথি ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার দিবাগত রাতে দেবীগঞ্জ- সোনাহার সড়কের পাবলিক ক্লাব মাঠের বিপরীত পাশের খাস জমিতে কয়েকটি নতুন দোকান নির্মাণ ও আরো কয়েকটি দোকান নির্মাণের জন্য পিলার পুঁতে রাখা হয়।

 

খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে ইউএনও শরীফুল আলমের নির্দেশে সোমবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় ভূমি উপ সহকারী কর্মকর্তা মুক্তার হোসেনসহ ১২ জন কর্মচারী অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য যান।

   

ঘটনাস্থলে যাওয়ার পর উচ্ছেদ কাজে তাদের বাধা প্রদান করে দখলকারীরা। এইসময় দখলকারীদের পক্ষ নিয়ে দেড় থেকে দুইশ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারী কর্মচারীদের সাথে মারমুখী আচরণ শুরু করে। ঘটনার এক পর্যায়ের তারা ভূমি অফিসের গাড়ি চালক ইমরান বাদশা ওরফে আপনকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।

 

মামলার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।