Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

দেবীগঞ্জে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার চেংঠি হাজারাডঙ্গা ইউনিয়নের বাগদহ উচ্চ বিদ্যালয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ১৫০ জন অসহায়, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা।

দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাঈম মোর্শেদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, এটিএম ইউনুস, তৈয়বুর রহমান, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নইমুল হুদা সরকার প্রমুখ।

এছাড়া দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের পাঁচটি উপজেলাতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।