Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে মাদক বিক্রির সময় পুলিশের হাতে আটক কারবারি

admin • 26 Jun 2024, 11:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে মাদক বিক্রির সময় পুলিশের হাতে আটক কারবারি

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসায় বসে মাদক বিক্রি করার সময় নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ পুলিশের হাতে আটক হয়েছে এক মাদক কারবারি।

মঙ্গলবার (২৫ জুন) রাত ১০ টায় উপজেলার দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী ঝাড়পাড়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ আশরাফুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ ইমরান হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে নেশাজাতীয় ৪৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য নয় হাজার ৪০০ টাকা। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন, কাঁচি ও মাদক বিক্রির নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়।

আটক মোঃ ইমরান হোসেন (৫০) উপজেলার দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী ঝাড়পাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।

মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া একই দিনে ওয়ারেন্টভুক্ত সাত জন, অন্যান্য মামলায় একজন এবং মাদক মামলায় একজনসহ মোট নয় জন আসামিকে আটক করে আইনগত প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।