Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবীগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এবং উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিকরুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা, জেলা নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সাহা, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লা, দেবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শরীফুল আলম, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম প্রমুখ।

এছাড়া জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।