Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

দেবীগঞ্জে ভুয়া ডিবি পুলিশের দুই সদস্য আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ভুয়া ডিবি পুলিশের দুই সদস্য আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে ওসমান গনি নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে দুজনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

 

ভুক্তভোগী ওসমান গনি নীলফামারী জেলা সদরের সুখধন এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে গ্রেফতারকৃতরা হলেন, দেবীগঞ্জ পৌর সদরের কাচারীপাড়া এলাকার সোহরাব আলী শেখের ছেলে নাসিরুদ্দিন শেখ এবং বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় দেবীগঞ্জ পৌর সদরের সরকার ফিলিং স্টেশনের সামনে এই মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওসমান গনি নিজের মটরসাইকেলে জ্বালানি নেওয়ার জন্য সরকার ফিলিং স্টেশনে আসেন। জ্বালানি নেওয়া শেষে তিনি সড়কের বিপরীত দিকের দোকানের সামনে দাঁড়ান। এই সময় হঠাৎ করে ১০-১২ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওসমান গনিকে মারধর শুরু করে এবং তার কাছে পাওনা ৭০ হাজার টাকা ফেরত দিতে বলে। তবে ওসমান গনি তাদের কাউকে চিনেন না এবং তার কাছে কেউ টাকা পাবেন না বলে দাবি করেন।

   

এক পর্যায়ে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। পরে পুলিশ ওসমান গনিসহ আরো তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এদের মধ্যে একজন ওসমান গনির সাথে ছিলেন এবং দুইজন নিজেদের ডিবি পরিচয় দিয়ে ওসমান গনিকে মারধর করেন।

 

এই ঘটনায় একই দিনে ওসমান গনি বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই-তিনজনকে আসামী করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

 

ভুয়া ডিবি পুলিশ গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "অভিযুক্তরা কেউই ডিবি'র সদস্য ছিলেন না। এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।