Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ব্যবসায়ীদের সাথে রেলমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin • 31 Dec 2023, 11:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ব্যবসায়ীদের সাথে রেলমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের সাথে রেলমন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) রাত ৯ টায় পৌর সদরের দেবীগঞ্জ বাজারে ব্যবসায়ী সমিতির আয়োজনে মতবিনিময় সভা ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মাজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রহমান সরকার ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম এমু প্রমুখ।

এছাড়া দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পর্যায়ের নেতাকর্মীবৃদ, বাজারের ব্যবসায়ীবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ আক্তার হোসেন নিউটনের সঞ্চালনায় সাধারণ ব্যবসায়ী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেবীগঞ্জ বাজারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।