পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশ কুড়ি নামক সামাজিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকাল ১১ টায় দেবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিশ কুড়ি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন করা হয় । পরে সেখানে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশ কুড়ি'র সভাপতি মুনিম ফুয়াদ রাফির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন। এছাড়া মতবিনিময় সভায় বিশ কুড়ি'র কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুন্দর আগামী গড়ার প্রত্যয় নিয়ে ২০২০ সালে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একদল তরুণ বিশ কুড়ি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠালগ্ন সময় থেকেই সামাজিক সকল ধরনের কার্যক্রম পরিচালনা করে ইতিমধ্যে দেবীগঞ্জ উপজেলায় স্বকীয় অবস্থান তৈরি করে নিয়েছে বিশ কুড়ি।





