পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানা পুলিশ । পরে গ্রেপ্তারকৃতদের দেবীগঞ্জ থানায় পুলিশের দায়ের করা পূর্বের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হক ও একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদল নেতা মোশাররফ হোসেন।
পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "নিয়মিতভাবে বিভিন্ন মামলার আসামিদের ধরতে আমাদের অভিযান পরিচালনা করা হয়ে থাকে। কাউকে হয়রানি করে গ্রেপ্তার করা হয়নি। তাদের নামে পূর্বের মামলা রয়েছে। সেসব মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।"





