Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

দেবীগঞ্জে নর্থ স্টার স্কুলের স্থাপনা পরিদর্শনে দিনাজপুর বোর্ড পরিদর্শক

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে নর্থ স্টার স্কুলের স্থাপনা পরিদর্শনে দিনাজপুর বোর্ড পরিদর্শক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে নর্থ স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের স্থাপনা ও পাঠদান পরিদর্শন করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবু হেনা মোস্তফা কামাল।

 

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় দেবীগঞ্জ পৌরসদরের মডেল মসজিদ সংলগ্ন নর্থ স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ পরিদর্শনে আসেন তিনি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবু হেনা মোস্তফা কামাল নর্থ স্টার স্কুল পরিদর্শনে এলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।পরে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান এবং স্থায়ী ক্যাম্পাসের জমি পরিদর্শন করেন। এসময় তিনি স্থায়ী ক্যাম্পাসে ভবন নির্মাণ সহ বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, দেবীগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।