পঞ্চগড়ের দেবীগঞ্জে নর্থ স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় পৌর সদরের মডেল মসজিদ সংলগ্ন বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির সদস্য মাহবুব উল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের ভূতপূর্ব অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও বাংলা একাডেমির আজীবন সদস্য প্রফেসর মোহাম্মদ শাহ্ আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, দেবীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান উপদেষ্টা তনবিরুজ্জামান রুবেল। অভিভাবক বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম প্রামাণিক।





