Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

দেবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়ি আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়ি আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে পৌরসভার শরীফ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে শরীফ বাজার সংলগ্ন ভাষান আলীর বাসা থেকে জুয়া খেলার সময় নগদ ২২ হাজার ১২০ টাকা, দুই বান্ডিল তাস এবং একটি প্লাস্টিকের বস্তা সহ পাঁচ জুয়াড়িকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী এলাকার নূর হোসেনের ছেলে হাফিজুল ইসলাম(৩৭), কালীপদ রায়ের ছেলে বিনোদ রায়(৩৭), মৃতঃ কৃষ্ণ কুমারের ছেলে ভবেষ চন্দ্র রায়(৩৪), বেলতলী এলাকার একাব্বর আলীর ছেলে রফিকুল ইসলাম(৩০) এবং সরকার পাড়া এলাকার হরি কিশোর রায়ের ছেলে তপন চন্দ্র রায়(৩০)।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "এই ঘটনায় দেবীগঞ্জ থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে ।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।