Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
এক্সক্লসিভ

দেবীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

দেবীগঞ্জে বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ওসমান গণি নামে এক বিএনপি নেতা। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় এলাকায় গ্ৰাম ভিত্তিক নির্বাচনি সভায় সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন এই বিএনপি নেতা।

 

সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী ওসমান গণি দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন টেপ্রীগঞ্জ ইউনিয়ন ফেডারেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

এর আগে, ঐ এলাকার ভোটারদের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় টেপ্রীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া।

 

জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে বিএনপি নেতা ওসমান গণি বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপি করতাম। একদম জিয়াউর রহমানের আমল থেকে। কোনো এক বিষয়ে আমি নেতার কাছে গিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। সেদিন থেকে একটা ঘৃনা চলে আসছে দলের উপর। যাক বেশি কিছু বলতে চাই না। আমি বেশ কিছু দিন ধরে নিয়ত করেছি আমি ইসলামি দল করবো। তাই আজকে জামায়াতে ইসলামীতে যোগ দিলাম।

 

দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেন বলেন, টেপ্রীগঞ্জ ইউনিয়নের ওসমান গণি চাচা কয়েক দিন আগে আমাদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে জামায়াতে ইসলামীতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। রোববার রাতে একটি গ্ৰাম ভিত্তিক নির্বাচনি সভায় তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।

 

এদিকে জামায়াতে যোগদানের বিষয়টিকে মিথ্যা দাবি করে টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মোতালেব বাবুল বলেন, এগুলো মিথ্যা কথা। তিনি তাদের কোনো ফরম পূরণ করেন নাই। মুরব্বি মানুষ মিটিং এ ডেকে নিয়ে তাকে মিসগাইড করা হয়েছে। তিনি এখনো আমাদের দলেই আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।