Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে কোটা সংস্কার আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি মিছিল

admin • 16 Jul 2024, 09:11 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে কোটা সংস্কার আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি মিছিল

সারাদেশের ন্যায় কোটা আন্দোলনকে সংহতি জানিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। অপরদিকে কোটা আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল চারটায় কোটা আন্দোলনের পক্ষে পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ট্রাফিক মোড় হয়ে বিজয় চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। এরপর সাধারণ শিক্ষার্থীরা সেখানে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন ও সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলনে চালানো হামলার বিচার চেয়ে কর্মসূচি শেষ করে।

এদিকে সন্ধ্যায়, কোটা আন্দোলনের প্রতিবাদ জানিয়ে চৌরাস্তায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে দেবীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে শেষ করে।

সমাবেশে উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহিনুর ইসলাম বলেন, জামাত-শিবির এবং ছাত্রদলের ছেলেরা সাধারণত শিক্ষার্থীদের লেলিয়ে দিয়ে কোটা বিরোধী আন্দোলন করার চেষ্টা করেছে। ছাত্রলীগের সকল নেতাকর্মীদের জানিয়ে দিতে চাই তারা যদি শান্ত প্রিয় দেবীগঞ্জকে অশান্ত করতে চায় তাহলে তা কঠিনহস্তে দমন করবো এবং সেই সাথে কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্ৰহন করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।