Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

admin • 21 Jan 2024, 07:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দুই ইউনিয়নে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে শীতার্ত মানুষেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় দেবীগঞ্জ পৌরশহরের পাবলিক ক্লাব মাঠে সদর ইউনিয়ন ও দুপুর ২টায় ভাউলাগঞ্জ ডিগ্রী কলেজে চিলাহাটি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে ৮'শত কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ভার্চুয়ালী যুক্ত থেকে অনুষ্ঠানের তদারকি করেন।

এসময় সাদ্দাম হোসেন বলেন, "এই শীতে পঞ্চগড়ের মানুষের খুবই কষ্ট হচ্ছে। এ কারণে আপনাদের জন্য এসব উপহার। সকলে আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি যেন আগামীতে আমাদের দেশকে আরো উন্নত করে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গঠন করতে পারেন।"

পৃথক দুই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের নাট্য ও বিতর্ক সম্পাদক দীপম সাহা, দেবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জর্জ ইরফান, পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য ফরিদ আহমেদ সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, চিলাহাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান রূপম, ছাত্রলীগ কর্মী মুরসালিন, আদর্শ, শোভন, নাহার, জিম ও আবেশসহ ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।