Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

দেবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর দেড়টায় দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের হলরুমে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মদন মোহন রায়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইতিশ চন্দ্র রায়, দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পিয়ারী বেগম, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায় প্রমুখ।

এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোঃ আমিনুল হক বলেন, দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পর ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় প্রথমবারের মতো অত্র প্রতিষ্ঠান থেকে ৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।

 

এদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে পাঁচ জন, জিপি-৪ পেয়েছে ৩০ জন এবং জিপিএ- ৩.৫ পায় ১১ জন শিক্ষার্থী। কারিগরী শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকরা বদ্ধ পরিকর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।