Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করায় কারাদণ্ড

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করায় কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে খোলা বাজারে প্রতি লিটার ৩০০ টাকায় বিক্রি করার দায়ে কেশব রায় নামে এক মোটরসাইকেল মেকানিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে পৌরশহরের জগবন্ধু ঠাকুরবাড়ি সংলগ্ন এশিয়ান মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত কেশব রায় দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের কুমারগাড়ী এলাকার সুভাষ রায়ের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তিনি খোলা বাজারে লিটারপ্রতি ৩০০ টাকা দরে পেট্রোল ও অকটেন বিক্রি করছিলেন। খোকন ও কাশেম নামে দুই ব্যক্তি তেল কিনতে গেলে অতিরিক্ত দামের বিষয়টি প্রকাশ পায়। স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশের এসআই নাছিম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক এবং দেবীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ৬০ লিটার ধারণক্ষমতার একটি ড্রামে ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও সবুজ কুমার বসাক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় কেশব রায়কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে জব্দকৃত তেল বাজারমূল্যে বিক্রি করে ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

 

অভিযুক্ত কেশব রায় জানান, তার নিজস্ব তিনটি মোটরসাইকেল রয়েছে এবং বিভিন্ন ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে অল্প অল্প করে তেল সংগ্রহ করতেন। গত তিন দিন ধরে তিনি বাড়তি দামে তেল বিক্রি শুরু করেন। তেল সহজলভ্য থাকাকালে স্বাভাবিক দামে বিক্রি করতেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, তেল সংকটের কারণে মোটরসাইকেল আসা কমে যাওয়ায় ব্যবসায় মন্দা দেখা দেয়। এজন্য বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।