Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
Uncategorized

দেড় বছরের শিশুকে রেখে মায়ের আত্মহত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
দেড় বছরের শিশুকে রেখে মায়ের আত্মহত্যা

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকার পারিবারিক কলহের জেরে নিশাদ আন্নু (২০) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার দেড় বছরের একটি শিশু সন্তান রয়েছে।

 

মঙ্গলবার (২২আগষ্ট) রাত সাড়ে নয়টার দিকে অচেতন অবস্থায় নিশাদ আন্নুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

 

নিহতের স্বামী রানা বলেছেন, ‘আমরা ২৭ নং উত্তর রায়েরবাগ ২য় তলা মসজিদ গলির তিনতলা বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকি। আমাদের ঘরে দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আজ রাত সাড়ে আটটার দিকে পারিবারিক কলহের জেরে অভিমান করে আমার স্ত্রী নিশাদ আন্নু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

 

বেশ কিছু সময় পার হয়ে গেলে দরজা না খোলায় আমার সন্দেহ হয়।পরে দরজা ভেঙে দেখি সে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে দ্রুত তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর নেই। আমি ভাবতেও পারিনি সামান্য বিষয় নিয়ে সে এমন কাজটি করবে।’

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।