Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে:প্রধানমন্ত্রী

দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে রক্ষা করতে চায় সরকার। দুর্নীতির বিরুদ্ধে সরকারের যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বিষয়ে দায়িত্ব অব্যাহত রাখতে আনসার বাহিনীকে আহ্বান জানিয়েছেন তিনি।

 

সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে এ কথা জানান তিনি।

 

আনসার বাহিনী সম্পর্কে এ সময় প্রধানমন্ত্রী বলেন, হরতাল-অবরোধে আগুনসন্ত্রাস প্রতিরোধ ও জাতীয় সম্পদ রক্ষায় এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের যেকোনো জরুরি প্রয়োজনে এ বাহিনী অবদান রাখছে।

 

সরকারপ্রধান বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু হবে। তাই দেশের প্রতিটি বাহিনী স্মার্টবাহিনী হিসেবে গড়ে উঠবে। দেশের প্রতিটি গ্রামকে নিরাপদ এবং স্মার্ট গ্রাম গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।