Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুপুরে শ্বশুরের দাফন সম্পন্ন, সন্ধ্যায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু!

admin • 30 Jun 2024, 11:11 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুপুরে শ্বশুরের দাফন সম্পন্ন, সন্ধ্যায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু!

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শ্বশুরের মৃত্যুর দাফন কাজ সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পর ৭ মাসের অন্তঃসত্ত্বা জান্নাতুল আক্তার জুঁই (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বৈদ্যুতিক স্পৃষ্টে ।

শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামে শ্বশুর বাড়িতে ঘরের বারান্দার মেঝে পরিষ্কার করার সময় বারান্দায় থাকা স্ট্যান্ড ফ্যানের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সন্ধ্যায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে পঞ্চগড় সদরের ফুটকিবাড়ী (নতুনবস্তি) গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তার জুঁই ও আটোয়ারীর মির্জাপুর গ্রামের রফিকুল ইসলাম মিঠুর পিত্র মির্জা আল মামুন বাবুর পারিবারিকভাবে বিয়ে হয়। জুঁইয়ের শ্বশুর রফিকুল ইসলাম মিঠু হৃদরোগে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২৮ জুন) রাতে মৃত্যুবরণ করে।

 

পরদিন শনিবার (২৯ জুন) দুপুরে তার দাফন কাজ সম্পন্ন হয়। একই দিন বিকেলে জুঁই শ্বশুর বাড়িতে বারান্দার মেঝে পরিষ্কার করার সময় বারান্দায় থাকা স্ট্যান্ড ফ্যানের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম ভূঁইয়া সংবাদ মাধ্যম কে বলেন, ‘জুঁই নামে ওই গৃহবধূকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুবরণ করেন। তবে তিনি প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।