Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন

admin • 09 Mar 2026, 09:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (লিগ্যাল) পদে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন।

 

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ আলী হোসাইনকে দুদকের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তিনি দুর্নীতি দমন কমিশনের আইনসংক্রান্ত কার্যক্রম তদারকি ও পরিচালনার দায়িত্ব পালন করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।