Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

দুই বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে ইসলামী আন্দোলন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দুই বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে ইসলামী আন্দোলন

দুই বারের বেশি কারও প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে মত দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর সংসদ সদস্য পদের সব পর্যায়ে সংখ্যানুপাতিক পদ্ধতি চায় দলটি। এমন মন্তব্য করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

 

বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের সংলাপের সমাপনীতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হলে স্বৈরাচারী মনোভাব ও ফ্যাসিবাদের দিকে ঝুঁকে যাওয়ার শঙ্কা থাকে— যা বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষেত্রে দেখা গেছে।

তাই  আমরা চাই, এমন পরিস্থিতি আর ফিরে না আসুক। দুবারের পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে কিনা, এমন প্রশ্নেও তিনি না সূচক জবাব দেন।

 

আশরাফ আলী আকন আরও বলেন, আমরা বহু আগে থেকেই সংসদের উচ্চ ও নিম্নকক্ষ এবং সংরক্ষিত আসনে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে দাবি জানিয়ে আসছি। আগামী ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে এ বিষয়ে আরও বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন দলের আমির।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।