Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই নাম্বার ভোটে এমপি হতে চাই না:ফেনীতে নৌকার প্রার্থী

admin • 04 Jan 2024, 09:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দুই নাম্বার ভোটে এমপি হতে চাই না:ফেনীতে নৌকার প্রার্থী

ফেনী-১ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, আমি জাল ভোটে, কোনো দুই নাম্বার ভোটে এমপি হতে চাই না। আমি ভোটারদের ভোটে এমপি হতে চাই। আমি হালাল পথে রোজগার করেছি। আল্লাহ কম দেয়নি, অনেক দিয়েছে। আমি নিতে আসিনি, দিতে এসেছি।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ফুলগাজীর শ্রীপুরে রাতে খালেদা জিয়ার বাড়ির সামনে মতবিনিময় সভায় এসব কথা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার এই প্রার্থী।

 

শ্রীপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলগাজী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ মজুমদার। প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

 

নাসিম বলেন, আমি এই মজুমদার বাড়ির সামনে মতবিনিময় সভার মাধ্যমে আমার নির্বাচনী প্রচারণা শেষ করছি। আমি গ্রামে গ্রামে মানুষের ঘরে ঘরে গিয়ে দেখেছি, কার কী দরকার। রাস্তা-ঘাটের কোথায় কোন কাজ করা দরকার। কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কী উন্নতি করতে হবে। নির্বাচনের ১৫ দিন পর আমি সবগুলো সমস্যা নিয়ে বসবো এবং পর্যায়ক্রমে সমাধান করবো।

 

এর আগে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ছাগলনাইয়া উপজেলা শহরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। ওই সভায় উপস্থিত হয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।