Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দিনে-দুপুরে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা

admin • 07 Jul 2024, 04:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দিনে-দুপুরে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বের জের ধরে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার দুপুর ১টার দিকে ইউনিয়নের পাঁচগাও আলহাজ্ব ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওই গুলি বর্ষণের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল ১০টা থেকে পাঁচগাও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। এতে ইউপি চেয়ারম্যান সুমন ৯ ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানেরব পক্ষে অবস্থান নেন। এতে অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর ১টার দিকে বিদ্যালয়ের মাঠে ইউপি চেয়ারম্যান সুমনের সঙ্গে ধস্তাধস্তি করেন। পরে মাঠে ফেলে দিয়ে প্রকাশ্যে বুকে গুলি করে বিদ্যালয় মাঠ থেকে চলে যান।

 

সুমনকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ঢাকা নেয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় নিশ্চিত করেননি পুলিশ সুপার। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।