Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

দক্ষ কর্মী কর্মী নিতে চায় মেসিডোনিয়া ,মাসিক বেতন ৪০০ ইউরো

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দক্ষ কর্মী কর্মী নিতে চায় মেসিডোনিয়া ,মাসিক বেতন ৪০০ ইউরো

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া। বুধবার রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসীকল্যাণ ভবনের প্রতিমন্ত্রীর দপ্তরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এই আগ্রহের কথা জানান নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোদান ইউজোনোব।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘আমরা নতুন শ্রমবাজার সৃষ্টির চেষ্টা করছি। নর্থ মেসিডোনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আজ সাক্ষাৎ করতে এসেছিলেন। নর্থ মেসিডোনিয়া নতুন শ্রমবাজার। তারা নতুন দেশ হিসেবে আমাদের দেশ থেকে কর্মী নেবে। সে ব্যাপারেও আলাপ-আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব-আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এই সম্পর্ক বাড়ানো এবং এ দেশের বাজারকে আরও যাতে সমৃদ্ধ করা যায়, সে ব্যাপারে আলাপ-আলোচনা হয়েছে।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মেসিডোনিয়ার রাষ্ট্রদূত ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর সাক্ষাতে আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত। এই খাতগুলোতে দক্ষ কর্মী নিতে চায় তারা। এই খাতগুলোতে কাজ করা কর্মীর ন্যূনতম মাসিক আয় ৪০০ ইউরো হবে। তবে কী পদ্ধতিতে তারা কর্মী নেবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

সূত্র আরও জানিয়েছে, কর্মী নিতে বাংলাদেশের পক্ষ থেকে সমঝোতা চুক্তির কথা বলা হয়েছে। এ সময় নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত সমঝোতা স্মারকের নমুনা চেয়েছেন। শিগগিরই নমুনা সমঝোতা স্বারক মেসিডোনিয়ায় পাঠানো হবে বলে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।