Wednesday, 28 October 2026
শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুর নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর
এক্সক্লসিভ

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে প্রীতি ম্যাচে মাঠে নেমে দারুণ শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এশিয়ান সফরের প্রথম ম্যাচেই গোলের বন্যা বইয়ে দিয়েছে সেলেসাওরা।

 

(১০ অক্টোবর) শুক্রবার সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। দলের হয়ে জোড়া গোল করেছেন এস্তেভাও ও রদ্রিগো। আর একটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।'

 

ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ব্রাজিল। ১৩তম মিনিটে ব্রুনো গুইমারেসের নিখুঁত পাস থেকে গোলের সূচনা করেন এস্তেভাও। বিরতির আগেই রদ্রিগোর দুর্দান্ত শটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা।

 

বিরতি থেকে ফিরে আরও আগ্রাসী হয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে আবারও গোল করেন এস্তেভাও, আর ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন রদ্রিগো। শেষদিকে ৭৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে একক প্রচেষ্টায় গোল করে ম্যাচের সমাপ্তি টানেন ভিনিসিয়ুস জুনিয়র।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।