Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নুরুল হুদা লিটন (৩২) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে নিজ দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নুরুল হুদা লিটন ফেনীর দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের এবাদুল হকের ছেলে। তিনি ভাই-বোনের মধ্যে সে সবার বড় ছিল। লিটন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সাত মাস আগে সে সবশেষ দেশে এসেছিল।

স্বজনরা জানান, লিটন শুক্রবার রাতে কাজ শেষে দোকান থেকে বাসায় ফেরার উদ্দেশে গাড়িতে উঠার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান বলেন, লিটনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ সময় তার মরদেহ দেশে আনতে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।