Tuesday, 10 November 2026
শিরোনাম
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী দ্বিতীয় বিয়ে নিয়ে ঝগড়া, ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে থেঁতলে হত্যা কুমারখালীতে ঘাসখাল রণাঙ্গন দিবস উদযাপন,শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন নতুন পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি শেখ হাসিনা শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব কুমারখালী ও খোকসা পৌর এলাকায় হাসপাতাল-ক্লিনিকের প্রচারণামূলক মাইকিং বন্ধের নির্দেশ শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির চেক ডিজঅনার-সংক্রান্ত মামলা নিয়ে হাইকোর্টের রায় নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন: রয়টার্স চরফ্যাশনে সুপারি বাগান থেকে মরদেহ উদ্ধার
জাতীয়

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

• • পঠিত 0 বার
শেয়ার করুন:
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন ডা. জুবাইদা রহমান।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

 

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। 

 

তুরস্কের আন্তালিয়ায় পৌঁছানোর পরদিন জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

 

সফর শেষে শুক্রবার প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।